শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবলপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবলপ্রধান জিবরিল রাজৌব।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব।

শুক্রবার (১২ জুন) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

জিবরিল রাজৌব জানান, বিশ্বকাপ আয়োজক ৩ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা দেশের ভিসা না পেলেও আরেক সহআয়োজক দেশ মেক্সিকো যেতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

এএফপি’কে টেলিফোনে রাজৌব বলেন, ‘আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিন ফিরে যাব।’

শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের আরেক সহআয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান।

এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে দাবি করে তিনি বলেন, ‘ইসরায়েল বিষয়ে তাদের অবস্থানের কারণেই কিছু পক্ষ ফিলিস্তিনকে আন্তর্জাতিক অঙ্গনে সীমিত রাখতে চায়।’

এর আগে, গত এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবি তোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রাজৌব।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা তৈরি হচ্ছে। এর আগে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালিয়া রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্র প্রবেশে অনুমতি দেয়া হয়নি। এছাড়া ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফ এবং সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদেরও ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More