শিরোনাম
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ১ নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে?
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভিসা ছাড়াই ইরান ভ্রমণের সুযোগ পেল ২৮ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিসা ছাড়াই ইরান ভ্রমণের সুযোগ পেল ২৮ দেশ
সংগৃহীত ছবি

পর্যটন খাতে আয় বাড়াতে এবং আর্ন্তজাতিক সম্পর্ক জোরদারে ২৮ দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিচ্ছে ইরান। রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ইরানে প্রবেশ করতে পারবেন এসব দেশের নাগরিকরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে এ সুবিধা শুধু আকাশপথে প্রবেশকারীদের জন্য প্রযোজ্য হবে। স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে।

প্রতিবেদন অনুসারে, ভিসা ছাড়া ইরানে প্রবেশের সুবিধা পাওয়া দেশগুলো হলো– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিউবা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, তানজানিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও বেলারুশ।

আরও পড়ুন: আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় ও প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানিয়েছেন, তালিকায় থাকা দেশের নাগরিকরা পর্যটক হিসেবে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার নতুন এ ভিসানীতি গ্রহণ করেছে বলে জানান তিনি। আলি রেজা জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে পৌঁছালে ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে গেলে ভিসা করতে হবে তাদের। সূত্র: আনাদোলু এজেন্সি

এজে/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।