শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

 

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সকালে পুলিশের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম।

ভিয়েতনাম বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এর সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী শহরের একটি ছোট গলির পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সেখান থেকে সাত জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনায় মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৫৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৩৭ জন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।