শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

ভালোবাসা দিবসকে ‘না’ বলার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালোবাসা দিবসকে ‘না’ বলার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির

বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) পালন না করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। কার্ডে লেখা হয়েছে, “ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।”

এদিকে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ৪০ মিনিটে ছাত্রশিবির পেজ থেকে আরেকটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে–মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।”

এরপর ছাত্রশিবির পেজ থেকে সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।”

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।