শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
জাতীয়

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা: দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা: দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। (ফাইল ছবি)

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। তাকে সংখ্যালঘিষ্টের নাগরিক হিসেবে উত্থাপন করা হয়েছে যা একদমই ঠিক না। এখন পর্যন্ত ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করে ঢাকা। শুধু কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে তা নয়। দুজন গার্ড ছিল, তারা দাঁড়িয়ে ছিল। বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াবে দিল্লি।