শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভয়াবহ আগুনের ধোঁয়ায় অসুস্থ সাত ফায়ার ফাইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভয়াবহ আগুনের ধোঁয়ায় অসুস্থ সাত ফায়ার ফাইটার
অসুস্থ ফায়ার ফাইটার

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করায় ভয়াবহ আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পরে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ১০টি ইউনিট কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। প্রস্তুত রয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার।

বিদ্যুতের অধিক লোড ও বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।