শিরোনাম
দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ গ্রেপ্তার ৩৮জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ গ্রেপ্তার ৩৮জন

ব্রাহ্মণবাড়িয়া সদরে কালিসীমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) রাতে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম, একই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আরজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ উভয় পক্ষের ৩৮ জন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন এবং উভয় পক্ষ থেকে মামলা এলে সেগুলো গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে জেলা পরিষদের সদস্য বাবুল মিয়ার পক্ষের লোকজন ও আরজু মেম্বারের পক্ষের লোকজনদের মধ্যে রোববার সন্ধ্যায় ও সোমবার দুপুরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০জন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাংচুরের শিকার হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

রিফাত আন নাবিল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ