শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামসুর রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামসুর রহমান আর নেই
বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামসুর রহমান।

বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামসুর রহমান (শাহজাদা মিঞা) আর নেই।


সোমবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


নিহতের ছোট ছেলে আসিফুর রহমান শিহাব দীপ্ত সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, ব্যবসায়ী শামসুর রহমান একজন দানশীল ও সমাজসেবক। ব্যক্তি জীবনে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন। শরীয়তপুর জেলায় সরকারি শামসুর রহমান কলেজ, মোহাম্মদপুর গাওসিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, খলিলুর রহমান দাখিল মাদ্রাসা, আলহাজ সফুরা বেগম শিশু সদন, সফুরা বেগম মহিলা মাদ্রাসা, সফুরা বেগম মহিলা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেন শামসুর রহমান।


এদিকে ব্যবসায়ী শামসুর রহমানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।