দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু 

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– ঢাকা জেলার সাভার রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে মো: আল–মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো: বেলাল হোসেন জানান, নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের মো: হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসে তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যায়। পরে আমরা খবর পেয়ে দুপুরে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধি’র কাছে লাশ হস্তান্তর করি।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানায়, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।

সুমন খান/শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।