বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বণিক সমিতি নির্বাচন: নজরুল-মাসুদ-রাজেশ পরিষদ বিজয়ী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নজরুল-মাসুদ-রাজেশ পরিষদ বিজয়ী

রাজধানীর ঐতিহ্যবাহী বেগমবাজার–মৌলভীবাজার বণিক সমিতিএর ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দিনভর ছিল উৎসবের আমেজ—বাজারজুড়ে ছিল প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমিতির মোট ১,৪৮৮ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে লড়েছেন ৩৪ জন প্রার্থী। দুটি পূর্ণাঙ্গ প্যানেল—নজরুলমাসুদরাজেশ পরিষদ এবং দীন মোহাম্মদআসাদরিপন পরিষদ—নিয়ে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকে নজরুলমাসুদরাজেশ পরিষদ।

ফলাফলে ১,০৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। সিনিয়র সহসভাপতি পদে জয়ী হন হাজী এস. এম. মাসুদ। সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ নজরুলমাসুদরাজেশ পরিষদের মোট ১৩ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৬৮৮ ভোট পেয়ে জয় পান পবন আহমেদ।

অন্যদিকে দীন মোহাম্মদের প্যানেল থেকে সহসভাপতি পদে চারজন নির্বাচিত হয়েছেন।

বিজয়ীদের মধ্য থেকে অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে একজন করে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার হাজী আবু মোতালেব বলেন, “নতুন কমিটির অগ্রাধিকার হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন।” নির্বাচন কমিশনার আলহাজ্ব আলাউদ্দিন মালিক ও হাফেজ হারুন সার্বিক তদারকি করেন এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করেন।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনবে, দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে এবং বেগমবাজার–মৌলভীবাজারকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব বাজারে রূপান্তর করবে। শান্তিপূর্ণ এই নির্বাচন সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা ও আস্থার বার্তা দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More