শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডের আগুনে মারা গেলেন ভিকারুননিসার শিক্ষক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহনাজ পারভীন মারা গেছেন।

শুক্রবার (১ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় রিফাত নামের এক যুবকের সঙ্গে। তিনি শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন।

রিফাত জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণিতে পড়ছে। তার বোন ম্যামকে চিনতে পেরেছে। শাহনাজ পারভীন ইংরেজি বিষয়ের শিক্ষক। তার মরদেহ ঢামেকের মর্গে আছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে। মারা গেছেন ৪৫ জন। ঢামেক হাসপাতালে ৩০, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩টি মরদেহ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More