রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েট ছাত্র হত্যা,ফারদিন নূরের বান্ধবী ৫ দিনের রিমান্ডে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী বুশরাকে পুলিশ হেফাজাতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মেহেদি হাসানের আদালত বৃহস্পতিবার দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুশরাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে রামপুরা থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে ফারদিনের বাবার করা মামলায় তার বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে বুশরার রামপুরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুশরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

ছেলে হত্যার ঘটনায় এর আগে বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামি করা হয় বুশরাকে। থানার পাশাপাশি হত্যার ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ।

তিন দিন নিখোঁজ থাকার পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে; তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More