শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বিনোদন

বুবলীর পোস্টের পরদিনই অপুর পাল্টা জবাব

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বুবলীর পোস্টের পরদিনই অপুর পাল্টা জবাব

 

চলতি মাসের শুরুতেই বিনোদন দুনিয়ার আলোচনায় জায়গা করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিউইয়র্কের রাস্তায় কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব–অপু ও তাদের ছেলেকে। আবার একটি ভিডিওতে তাদের ঘুরতেও দেখা যায়।

গুঞ্জন ছিলো, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক ছাদের নিচে ফিরছেন। এরমধ্যে প্রকাশ্যে আসা এই ভিডিওগুলো ঘিরে অনেকেরই প্রশ্ন, তাহলে কি শাকিব–অপু আবার এক হচ্ছেন?

এ ব্যাপারে জাতীয় এক দৈনিকে মুখ খুলেন অপু বিশ্বাস। তিনি বলেন, এক হচ্ছি না কি সেটা সময়ই বলে দেবে। তবে আমাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা–মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।

এমন ঘটনার মাঝেই মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

বুবলীর এমন পোস্টের পরদিনই অর্থাৎ বুধবার (১৯ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটন থেকে ছেলে জয়ের দুটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন অপু। এ নায়িকা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয়স্থান তোমার আলিঙ্গনে।

বিনোদন দুনিয়ার এমন ঘটনা নেটিজেনদের মনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। কি চলছে শাকিব– অপু– বুবলী সম্পর্কের মাঝে?

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।