
বিসিসি নির্বাচন: ভোট দেননি সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গেলেন না সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সোমবার (১২ জুন) সকাল থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ভোটের দিনও বরিশালে যাননি তিনি। গত ২৬ মে প্রচার–প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা–ভাতিজার মধ্যে বিভেদ চলছিল। সাদিক আবদুল্লাহ ও তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারী আওয়ামী লীগ নেতারা শুরু থেকেই দূরে ছিলেন।
দলীয় সূত্র থেকে জানা যায়, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন ঘোষণার পর এপ্রিলের প্রথম দিকে বরিশাল থেকে ঢাকায় আসেন। এরপর আর বরিশালে যাননি তিনি।
আল/ দীপ্ত সংবাদ







