শিরোনাম
সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপ চন্দ্রবরোর কামড়ে আবু জিহাদ আকাশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

আকাশ তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদী কুমারপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে করমদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রতিবেশিরা জানান, জিহাদ তার বাড়ির নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। শুক্রবার দিবাগত রাতে তাকে সাপে কামড়ে দিলে দ্রুত তাকে ঘর থেকে বের করে ওঝা কে ডাকা হয় । ঘরের বিভিন্ন স্থানে খুজে খাটের পাশ থেকে উদ্ধার করা হয় ডোরাকাটা চন্দ্রবরো নামের একটি সাপ। সাপটিকে ধরে কোটায় ভরে আটকে রাখা হয়।

তারা আরও জানান, সকাল পর্যন্ত দু জন কবিরাজ আকাশকে সুস্থ্য করার চেষ্টা করে ব্যার্থ হলে শনিবার (২২ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জাকির/এসএ/দীপ্ত নিউজ