শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
অর্থনীতি

বিশ্বসেরা ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৬টিই বাংলাদেশের: বিজিএমইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বসেরা ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৬টিই বাংলাদেশের: বিজিএমইএ

দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বর্তমানে ২৪০টি। নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও তিনটি তৈরি পোশাক কারখানা। আর নতুন এসব কারখানাসহ বিশ্বসেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৬টিই বাংলাদেশের।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৪০টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৯৮টি, লিড গোল্ড ১২৮টি, লিড সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি। এ নিয়ে লিড স্বীকৃতি পাওয়া নতুন এই কারখানাগুলোসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬৬টিই বাংলাদেশের।

সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানা তিনটি হলো গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড ও বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউরো নিট স্পিন ও এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম এবং ইকোটেক্স প্লাটিনাম রেটিং পেয়েছে ৯২ পয়েন্ট নিয়ে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০–৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০–৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০–৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।