শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

 

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে, আই গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

ফিফা রেংঙ্কিংয়ের ২৭ নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে, ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় জামাল ভূঁইয়ারা। দীর্ঘ আট বছর পর মুখোমুখি হচ্ছে দুই দল।

এর আগে ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, দুই লেগ মিলিয়ে ৯ গোল হজম করেছিলো লাল সবুজরা। সেই দলের একমাত্র ফুটবলার, জামালের হাতে এখন আর্মব্যান্ড। দলটাও আগের চেয়ে পরিপক্ক। কোচ বদলের পাশাপাশি টাইগার ডাগআউটে আগমন ঘটেছে তরুণ তুর্কিদেরও।

পিছিয়ে পড়ে কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয়, সাফের আসরে সেটাও দেখিয়েছে বেঙ্গল টাইগার্সরা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কিছুটা চাপে থাকবে হ্যাভিয়েরের শিষ্যরা।

অন্যদিকে, কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে চমক দেখানো অস্ট্রেলিয়া, দশ মাস পর মাঠে নামছে আরেকটি বিশ্বকাপে ওঠার লড়াইয়ে। পঁচা শামুকে যেন পা না কাটে, সেদিকেই এখন লক্ষ্য তাদের।

 

আল/ দীপ্ত সংবাদ