শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপ ফাইনালে যত চমক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপ ফাইনালে যত চমক
বিশ্বকাপ

পর্দা নামার অপেক্ষায় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। পাঁচ সপ্তাহের জমকালো আয়োজনের সমাপ্তি হচ্ছে আজ রাতে। ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন । এখন বাকি শিরোপার মহারণ। কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছে শেষবারের মতো উন্মাদনায় মেতে ওঠার। আর ফাইনাল মানেই তো সেটি দ্বিগুণ হয়ে যাওয়া। কারণ, মাঠের ফুটবলের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করে ফাইনালকে ঘিরে হওয়া বিভিন্ন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যখন থাকে বিশ্ব বিখ্যাত তারকারা তখন, ছাড়িয়ে যায় সবকিছুকে।

এবারের বিশ্বকাপ ফাইনালেও মাঠের লড়াইয়ের পাশাপাশি সমান আগ্রহ তৈরি হয়েছে হাফটাইম শো ঘিরেও। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিশ্বতারকাদের পরিবেশনা থাকায় বিরতি কত দীর্ঘ হবে, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে ফিফা জানিয়েছে, ফাইনালের হাফটাইম বিরতি হবে মাত্র ১৭ মিনিট। অর্থাৎ, জমকালো আয়োজন থাকলেও ম্যাচের সূচিতে বড় কোনো পরিবর্তন আসছে না।

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচের বিরতি ১৭ মিনিটের বেশি হবে না বলে ইতোমধ্যেই দুই দেশের ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ফিফা।

১৭ মিনিটের এই বিরতির মধ্যে প্রায় ১১ মিনিটজুড়ে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল। একাধিক তারকার পরিবেশনা থাকায় বিরতি আধা ঘণ্টারও বেশি দীর্ঘ হতে পারে। তবে ফিফার ঘোষণায় সেই জল্পনার অবসান হয়েছে।

বিরতির বাকি সময় ব্যয় হবে অস্থায়ী মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়ার কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের পরিচর্যাও করা হবে। মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়ে স্পেন শিবিরের কিছুটা উদ্বেগ ছিল। আগের কয়েকটি ম্যাচে মাঠকে তুলনামূলক শুষ্ক এবং বলের গতি কিছুটা ধীর মনে হওয়ায় ফাইনালের আগে মাঠ প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজকেরা।

তবে হাইড্রেশন বিরতির নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। এবারের বিশ্বকাপে তীব্র গরমের কারণে যেভাবে দুই অর্ধে একটি করে বিরতি রাখা হয়েছে। ফাইনালেও সেই নিয়মই অনুসরণ করা হবে। এতে খেলোয়াড়রা নির্ধারিত সময়ে পানি পান করে নিজেদের সতেজ রাখার সুযোগ পাবেন।

জাঁকজমকপূর্ণ হাফটাইম শো, বিশ্বসেরা দুই দলের লড়াই এবং বিশ্বকাপ ট্রফির মহারণ সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় রাত। আর সেই আয়োজনের মাঝেও ম্যাচের ছন্দ অক্ষুণ্ন রাখতেই বিরতির সময় সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।