রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়। ফুটবলের অন্যতম সফল এই দলটি চলমান আসরসহ মোট ২০টি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে ছয়বার শেষ চারে জায়গা করে নিয়েছে এবং প্রতিবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে। অর্থাৎ বিশ্বকাপের সেমিফাইনালে এখন পর্যন্ত কখনো হারেনি আলবিসেলেস্তেরা।

রবিবার (১২ জুলাই) কানসাসে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে নরওয়েকে ২১ গোলে পরাজিত করে শেষ চারের টিকিট কেটেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

একদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন, অন্যদিকে সেমিফাইনালে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ—দুই লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।

১৯৩০: যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথম ফাইনাল

বিশ্বকাপের প্রথম আসরেই নিজেদের সামর্থ্যের জানান দেয় আর্জেন্টিনা। উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৬১ গোলে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় তারা।

১৯৮৬: ম্যারাডোনার জাদুতে বেলজিয়াম বিদায়

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় ম্যাচ জয়ের পর সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে ২০ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে দলটি। পরে ম্যারাডোনার নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

১৯৯০: টাইব্রেকারে ইতালিকে কাঁদানো

নেপলসের সান পাওলো স্টেডিয়ামে স্বাগতিক ইতালির বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে গোলরক্ষক সার্জিও গয়কোচিয়ার অসাধারণ নৈপুণ্যে ৪৩ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

২০১৪: রোমেরোর হাত ধরে ফাইনাল

দীর্ঘ ২৪ বছর পর আবারও সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। ব্রাজিলের করিন্থিয়ান্স অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শট ঠেকিয়ে নায়ক হন গোলরক্ষক সার্জিও রোমেরো। তার হাত ধরেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলেন লিওনেল মেসি।

২০২২: ক্রোয়েশিয়াকে উড়িয়ে শিরোপার পথে

কাতারের লুসাইল স্টেডিয়ামে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৩০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স ও জুলিয়ান আলভারেজের জোড়া গোলে সহজ জয় পায় দলটি। পরে ফাইনালে জয় তুলে নিয়ে ৩৬ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা।

এবার ইংল্যান্ডের চ্যালেঞ্জ

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আটলান্টার মার্সিডিজবেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এবারও কি সেমিফাইনালের অজেয় রেকর্ড ধরে রেখে ফাইনালে উঠবে আর্জেন্টিনা, নাকি সেই ইতিহাস বদলে দেবে ইংল্যান্ড—তার উত্তর মিলবে ম্যাচের দিনই।

পরিসংখ্যান বলছে, সেমিফাইনাল খেলা পাঁচটি বিশ্বকাপেই ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এছাড়া ১৯৭৮ বিশ্বকাপে ভিন্ন প্রতিযোগিতা কাঠামোর কারণে আলাদা সেমিফাইনাল ছিল না। সেবারও ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More