UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...

বিশ্বকাপের ফাইনালে চোখ রাঙাচ্ছে কানাডার দাবানল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। তবে স্পেনআর্জেন্টিনার মহারণের আগে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে কানাডার দাবানলের ধোঁয়ায় সৃষ্ট ভয়াবহ বায়ুদূষণ। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আয়োজকরা।

তবে, আপাতত ফাইনালের ভেন্যু বদলানোর সিদ্ধান্ত হয়নি। অবশ্য আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ খোলা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী রবিবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে বায়ুর মান দ্রুত অবনতি হয়েছে। এতে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই অন্যান্য ক্রীড়া আয়োজনেও পড়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও শিকাগো ফায়ারের ম্যাচ বায়ুদূষণের কারণে স্থগিত করা হয়েছে।

তবে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা এখনো ফাইনাল নিয়ে উদ্বিগ্ন নয় এবং ম্যাচটি বর্তমানে কোনো হুমকির মুখে নেই বলে মনে করছে। যদিও পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টায় খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, স্বাস্থ্য, নিরাপত্তা, আবহাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ফিফা চাইলে কোনো ম্যাচ বাতিল, পুনর্নির্ধারণ কিংবা অন্য ভেন্যুতে স্থানান্তর করতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা সংস্থাটির হাতেই রয়েছে।

এদিকে নিউইয়র্কের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ধোঁয়ার মাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কম থাকলেও শনিবার ভোরে তা আবার ঘন হতে পারে। তবে দিনের বেলায় আংশিক রোদ থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দফতর বর্তমান বায়ুর মানকে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ বলে সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে খোলা মাঠে অনুশীলন করেছে স্পেন দল।

আবহাওয়াবিদদের মতে, শনিবার সম্ভাব্য বৃষ্টিপাতের পর ধোঁয়ার ঘনত্ব ও বায়ুর মান কী অবস্থায় থাকবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেই অনিশ্চয়তার কারণেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More