শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সোমবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন। তবে তিনি কি করেন, সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো।

ফারিয়া তার স্ট্যাটাস লিখেছেন, সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টিকে আনুষ্ঠানিক পূর্ণতা দিতে পেরেছি গত ১১ আগস্ট ২০২৩।

স্বামীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’

কিশোরী বয়সের প্রেম অনেক সুন্দর ছিল বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন ফারিণ। জানিয়েছেন, তার কিশোর প্রেমের সমাপ্তি হয়েছে প্রাপ্তির মাধ্যমে। কিন্তু তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না।

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে নায়িকা বলেন, ‘আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

জানা গেছে, ঘরোয়া পরিবেশে ফারিণের আকদ অনুষ্ঠিত হয়েছে। দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ রেজওয়ান বিদেশে কাজ নিয়ে ব্যস্ত থাকায় সবকিছু তাড়াহুড়ো করে করা হয়েছে বলেও জানিয়েছেন ফারিণ। রেজওয়ান ফিরলে সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এ অভিনেত্রী। নতুন জীবনে সবার দোয়া চেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।