শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিয়ে করতে এসে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ান তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ে করতে এসে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ান তরুণী

প্রেমের টানে বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুরের শামীম মাদবরের প্রেমের টানে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। পরে বিয়ের দিন পার্লারে সাজতে আইফোন হারান এই তরুণী।

জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের ‘পাকিস্তানি বিউটি পার্লার’ নামে একটি পার্লারে যান ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, শুক্রবার সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যান। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।

পাকিস্তানি বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, আমার পার্লারে সব সময়ই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তার সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পরতে গেলে ওই সময় বোরকা পরা এক নারী এসে ফোনটি নিয়ে বেরিয়ে যান। তখন আমি আরেকটি কাজ করছিলাম।

তিনি আরও বলেন, আমরা সব সময় মালামাল নিজ দায়িত্বে রাখতে বলি।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।