শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

বিমামার উদ্যোগে মোটরসাইকেল রাইডারদের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমামার উদ্যোগে মোটরসাইকেল রাইডারদের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঈদযাত্রা নিরাপদ করেতে বাইকারদের মাঝে সচেতনামূলক কার্যক্রম পালন করলো বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা।

বৃহস্পতিবার রাজধানীর চার বহিগমন পথে ‘ট্রাফিক নিয়ম মেনে চলি,নিরাপদে বাড়ি ফিরি’ শীর্ষক কর্মসূচীতে সচেতনতা মূলক লিফলেট, স্টিকার এবং চাবির রিং বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাবুবাজার এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। ।

অনুষ্ঠানে সচিব আমিন উল্লাহ বলেন, ঈদের সময়ে নিরাপদ চলাচল উৎসাহিত করতে মোটরসাইকেল প্রস্তুতকারকদের এই সচেতনতামূলক ক্যাম্পেইন ভূমিকা রাখবে।

মোটরসাইকেল গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভবিষ্যতে এরকম কর্মকান্ড অব্যাহত রাখার জন্য বিমামারর উদ্যোক্তাদের প্রতি আহবান জানান তিনি।

ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, বিমামা ও উত্তরা মোটর্স চেয়ারম্যান মতিউর রহমান, হোন্ডার চীফ ফাইনান্সিয়াল অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, টিভিএস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়, ডিরেক্টর (সেলস), ইয়ামাহা, এসিআই মটরস্ মো: জাকির হোসেন, এবং হোন্ডার হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ইসমাইল ভূইয়াঁ।

একই সাথে গাবতলী, আব্দুল্লাহপুর ও কুতবখালী পয়েন্টে একসাথে চলা কর্মসূচীতে বাইকারদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌছে দেন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিগণ। দিনব্যাপী কর্মসূচীতে বিমামার সহযোগী হিসেবে ছিলো বাজাজ, হোন্ডা, ইয়ামাহা ও টিভিএস।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।