
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন– উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে বিদ্যুৎতের আর্থিং এর শর্ট সার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সে সময় তাঁর মেয়েকে বাঁচাতে গেলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
শায়লা/দীপ্ত নিউজ








