শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিদেশী পিস্তলসহ এক রিকশা গ্যারেজের মালিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদেশী পিস্তলসহ এক রিকশা গ্যারেজের মালিক গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তলসহ এক রিকশা গ্যারেজের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা রিকশা গ্যারেজের মালিককে গ্রেফতার করে । এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তলসহ একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্দ করা হয়। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ–পরিদর্শক শাহিন আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।