শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে শ্রম খাত সংস্কার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

এ সময় ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘শ্রম খাত আমাদের প্রধান অগ্রাধিকার এবং আমরা সব শ্রম খাতের সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের উদ্দেশ্য হলো– শ্রম ক্ষেত্রের সব ধরনের অগ্রগতি বাস্তবায়ন করা।‘

থেরেসা মে, ড. ইউনূসের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন এবং মানবপাচার ও অভিবাসন সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। এই প্রসঙ্গে ড. ইউনূস ইউরোপে বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে ঝুঁকিপূর্ণ অভিবাসন কমে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বই থেরেসা মেকে উপহার দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা লুৎফে সিদ্দিকী, লামিয়া মোরশেদ এবং আজারবাইজান ও তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।