শিরোনাম
‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। রবিবার(২ এপ্রিল) দুপুর ১টার দিকে আলমডাংগা উপজেলার হাইরোড ও আলমডাংগা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, রবিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও আলমডাংগা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে কসমেটিকস, গার্মেন্টস, পোশাক, জুতার দোকান, মুরগী, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় আলমডাংগা বাজারে মেসার্স সততা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযানে আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে এর মালিক আখতার আবজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন– ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স সৌখিন কসমেটিকস এর মালিক আলমগীর হোসেনকে নিম্নমানের নকল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পরে জুতার দোকান, গার্মেন্টস পোশাক, মুরগী, তরমুজসহ বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে সতর্ক করে দেয়া হয় ন্যায্য লাভে পণ্য বিক্রয় ও ভোক্তাকে ঠকানো ব্যবসা পরিহার করতে বলা হয়।

যূথী/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।