দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদেশি আধিপত্য থেকে মুক্তির একমাত্র পদ্ধতি হলো- পিআর পদ্ধতি: চরমোনাই পীর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদেশি আধিপত্য থেকে মুক্তির একমাত্র পদ্ধতি হলো- পিআর পদ্ধতি: চরমোনাই পীর

টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো– পিআর পদ্ধতি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, যদি কোনো অশুভচক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টা‘কে সংস্কারের আগে নির্বাচনে ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার করে বলছি– রাজপথ ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন–শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্খিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে– ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদ–এর আইনি স্বীকৃতি দিতে হবে। আমরা রাজপথ ছাড়ছি না

তিনি আরও বলেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিলো তখন ছাত্র–জনতা রাজপথে নেমে আসে অন্যায়, খুন–খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির (চরমোনাই পীর সাহেব) নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।