শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিটিএসের টানে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিটিএসের টানে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের কিশোরী

কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের টানে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। ওই কিশোরী মাদ্রাসায় পড়া অবস্থায় বান্ধবীদের প্ররোচনায় বিটিএস সম্পর্কে আসক্ত হয়েছে বলে দাবি মেয়েটির বাবার। সম্প্রতি একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে ওই কিশোরী।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে তার বাবা ফতুল্লা মডেল থানায় নিখোঁজ মেয়েকে খোঁজে পেতে একটি সাধারণ ডায়েরী করেছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।

এর আগে গত বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী।

নিখোঁজ মেয়েরে বাবা জানান, আমার মেয়ে বান্ধবীদের কাছ থেকে বিটিএস সম্পর্কে জানতে পারে বলে ‍শুনেছি। ইন্টারনেটের মাধ্যমে আমার মেয়ে অনলাইন কিছু গ্রুপে জয়েন করে। সব সময় এটা নিয়েই ব্যস্ত থাকতো। এ কারনে প্রায় সময় আমরা শাসন করতাম। কিন্তু সে আমাদের কথা শুনতো না। ‘আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। গতকাল বুধবার আমার মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপর থেকে কোথাও খোঁজে পাচ্ছিনা আমরা। কোথাও খোঁজে না পেয়ে বৃহষ্পতিবার থানায় নিখোঁজের জন্য জিডি করেছি। আমার মেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বিটিএস এর কিছু ছবি রেখে গেছে। এ বিষয়ে শাসন করলে প্রায়ই সে বলতো আমি কোরিয়া চলে যাবো। যে কোন সময় এমন অবস্থায় সে নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। শুনেছি গাজীপুরের বিটিএস গ্রুপের কয়েকজনের প্রলোভনে পরেছে সে।

কিশোরীর বাবা আরো বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাবো। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, একটি মেয়ে নিখোঁজের বিষয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে বের করার ব্যবস্থা গ্রহণ করব।

 

গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।