সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিআই জালিয়াতি, চীনা নাগরিকসহ চার জনের বিরুদ্ধে মামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিটিআই নিয়ে জালিয়াতির ঘটনায় এক চীনা নাগরিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার (২১ আগস্ট) রাতে গুলশান থানায় করা প্রতারণার মামলায় পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেটের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, এক পরিচালক এবং চীনা নাগরিক আর লি কিওয়াংকে আসামি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেট বিটিআই সরবরাহ করেছেন মোড়কজাত করে। যে উৎপাদকের কথা বলে তারা পণ্যটি সরবরাহ করেছেন, ওই ম্যানুফ্যাকচারার জানিয়েছেপণ্যটি তাদের নয়।

এইজন্য দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৩ ও ১০৯ ধারায় সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করেছে।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More