বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

বিজিবিএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ভিশনারী এলায়েন্স

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬২০২৮ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভিশনারী এলায়েন্স নিরঙ্কুশ জয় পেয়েছে।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী ২টি প্যানেল থেকে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরকারের বস্ত্র মন্ত্রণালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা, এওএবি সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক নির্বাচনি ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়াম্যান নজরুল ইসলাম। এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে।

প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিশনারী এলায়েন্সের এ কে এম সাইফুর রহমান। তিনি পেয়েছেন ৪৭০ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছেনরোমান মিয়া ৪৫৩ ভোট, এমদাদুল হক মিয়াজী ৪৪১ ভোট, ফজলুল হক ৪৬৪ ভোট, ইনামুল কবির ৪৪২ ভোট, আশিকুর রহমান ৪৩৪ ভোট, আব্দুল্লাহআলমামুন ৪৫৪ ভোট। তাদের সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

ডিরেক্টর পদে কামরুল হাসান, মোকাদ্দেশ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ্ আল মামুন, আবুল হোসাইন, এনায়েত হোসেন, রেজাওয়ানুল হক সিরাজী, আবুল হাসনাৎ মোহাম্মদ সালে উজ জামান, আহম কামরুজ্জামান চৌধুরী, ইসরাত জাহান, শাহীনুল ইসলাম, মাহবুবুর রহমান ও শাহাদাত খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই ভিশনারী এলায়েন্স প্রার্থী ছিলেন।

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More