শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে তিন দিনের (১৬–১৮ ডিসেম্বর) কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

১. র‌্যালি ও আলোচনা সভার আয়োজন।

২. শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।

৩. রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।

৪. ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে খাবার গ্রহণ।

৫. মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান।

৬. মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম।

৭. সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ।

৮. শহীদি গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার।

৯. জাতীয় ও স্থানীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা।

এসব কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য ছাত্রশিবির সকল শাখার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান সভাপতি মঞ্জুরুল ইসলাম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।