
বিএসটিআই-বিসিএসআইআরসহ তিন ল্যাবে পরীক্ষিত কাজী ফার্মস কিচেনের মাফিন

ভোক্তাদের আস্থা অর্জন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পণ্যের গুণগত মান যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে কাজী ফার্মস কিচেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির মাফিন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ওয়াফেন রিসার্চ ল্যাবে পরীক্ষিত হয়েছে বলে জানিয়েছে তারা।
কাজী ফার্মস কিচেনের মতে, ভোক্তাদের কাছে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া তাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে মাফিনের গুণগত মান ও নিরাপত্তা যাচাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পণ্যের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ক্ষেত্রে বিএসটিআই এবং বিসিএসআইআরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে, ওয়াফেন রিসার্চ ল্যাবেও বিভিন্ন পণ্যের পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ করা হয়। এসব প্রতিষ্ঠানে পণ্য পরীক্ষার মাধ্যমে এর গুণগত মান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়, যা ভোক্তাদের আস্থা অর্জনে সহায়ক হতে পারে।
বর্তমানে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে পণ্যের মান যাচাই, নিরাপত্তা নিশ্চিত করা এবং এ–সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে তুলে ধরার বিষয়গুলো খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাজী ফার্মস কিচেন জানিয়েছে, ভোক্তাদের আস্থা ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি তাদের মাফিনের মান যাচাইয়ের ওপর জোর দিচ্ছে। পাশাপাশি ভোক্তাদের নিশ্চিন্তে কাজী ফার্মস কিচেনের মাফিন উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।







