শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি সভায় প্রথমবার ভার্চুয়ালি যুক্ত হলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি সভায় প্রথমবার ভার্চুয়ালি যুক্ত হলেন জাইমা রহমান

প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাতনী ব্যারিস্টার জাইমা রহমান।

রবিবার (২৩ নভেম্বর) বিএনপি ভার্চুয়াল এক সভায় তিনি যুক্ত হন। এ সময় তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র বলছে, জাইমা রহমানেরএ উপস্থিতি বিএনপি‘র ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন জাইমা রহমান। পরবর্তীতে ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ২০১৯ সালে বার অ্যাট ল সম্পন্ন করেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।