সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

বিএনপি বিচার বিভাগ নিয়ে আ.লীগের পথেই হাঁটছে: হাসনাত আব্দুল্লাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি বিচার বিভাগ নিয়ে আ. লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিঞ্চাল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিএনপি বিচার বিভাগ নিয়ে আ. লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিঞ্চাল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৫ মে) বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান বিএনপি সরকার আ. লীগের পথে হাঁটতে শুরু করেছে। আ. লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আ. লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি তাদের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, বিএনপি বিচার বিভাগ নিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকার হস্তক্ষেপ শুরু করেছে। জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইনআদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজে দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।

এনসিপি এ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।

তিনি আরও বলেন, আজ আমরা (বিএনপিএনসিপিজামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আ. লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।

সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More