শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন
যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষে মিরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা দুপুর ১২ টার দিকে সদর উপজেলা বিএনপির মুক্তারপুর কার্যালয়ে এ আলোচনা সভা শেষে দোয়া করা হয়।

এ সময় শাওন সহ দলের নিহতের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় ও অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ ও জেলা যুবদল সদস্য সচিব মাসুদ রানা নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের পরিবারকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও এ ঘটনায় গুরুতর আহত জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা প্রদান করেন।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।