শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বিএনপির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবী হাস্যকর: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবী হাস্যকর: কৃষিমন্ত্রী

 

‘আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্ফীতিশীল রাখতে চাই, একটি নির্বাচিত সরকার সে সরকারের বিরুদ্ধে এক দাবী করেছে বিএনপি পদত্যাগ এটি হাস্যকর‘ বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যানে একদিনে ১লক্ষ গাছ রোপন ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপিসহ অন্য বিরোধী দল যারা বলছে এই সরকার পদত্যাগ করবে তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হবে। একটি নির্বাচিত সরকার কোন দিনি কারো দাবীতে পদত্যাগ করবে না। ২০১৪ ও ১৫ তে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এই দেশের মানুষ মোকাবেলা করতে পেরেছে। ইনশাআল্লাহ যারা এই পদত্যাগের দাবী করছে তাদের দাবী কোনদিনো পূরন হবে না। এটি একটি হাস্যকর বিষয়। অতএব তারা সহযোগিতা করতে পারে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।

 

 

 

সুমন খান/ আল/ দীপ্ত সংবাদ

 

 

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।