শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির ডাকা দশম দফার অবরোধ চলছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বিএনপির ডাকা দশম দফার অবরোধ চলছে
অবরোধে জনজীবন প্রায় স্বাভাবিক

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ।

রাজধানী ঢাকাসহ সারাদেশে অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি। জনজীবন প্রায় স্বাভাবিক। রাজধানীতে সবধরণের যানবাহন চলাচল করছে।

দেশের অন্যান্য স্থানেও অবরোধের প্রভাব দেখা যায়নি।

নারায়ণগঞ্জে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টি হতে দেখা গেছে। নাশকতারোধে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জেলার কোথাও বিএনপি নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি।

মেহেরপুরে ভোর সাড়ে ছয়টার দিকে পৌর বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।