শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা
বিএনপি ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর পল্লবীতে বিএনপির ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয় তাদের ক্যামেরা। শুক্রবার (৩১ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অতিথিদের (সাংবাদিক) সম্মান রক্ষা করতে না পারায় নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে ফখরুল বলেন, মনে হয় না তারা দলকে ভালোবাসে। তারা অতিথিদের সম্মান রক্ষা করতে জানে না।

জানা গেছে, ইফতার মাহফিলে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের দাঁড়ানোর জায়গা ছিল না। এ নিয়ে কথাকাটাকাটির জেরে আচমকা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন দলটির নেতাকর্মীরা।

বেশ কয়েক মিনিটি ধরে চলে এই ঘটনা। এক পর্যায়ে সাংবাদিকদের রক্ষায় এগিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনিও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান। এরইমধ্যে কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলা করা হয়। ভাঙচুর করা হয় তাদের ক্যামেরা।

আহতদের মধ্যে রয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, নিউজ টুয়েন্টি ফোরের ক্যামেরাপারসন মোহাম্মাদ আজনবী এবং দেশটিভির ক্যামেরাপারসন উজ্জল।

উপস্থিত নেতাকর্মীরা জানান, যুবদল নেতাদের হামলা থামাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ থেকে নেমে এলেও তাদের নিবৃত্ত করতে পারছিলেন না। পরে তিনি নেতাকর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

পরে, বিএনপি মহাসচিব এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অনেক মূল্য দিয়েছি এই ১৪/১৫ বছরে। এমন একটা সরকার আমাদের উপর চেপে বসে আছে, যে সরকার মানুষের মর্যাদা দিতে জানেনা। মানুষের জীবনের মূল্য দিতে জানে না। তার একমাত্র লক্ষ্য যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত, অলম্বিত ঘটনা ঘটছে, সেজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।