সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলশিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাবুগঞ্জের শিশু নিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তারেক রহমান। তাদের খেলাধুলার সামগ্রীও উপহার দেন তিনি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

এরপর শিশু শিক্ষার্থীরা ছবি তোলার আবদার করলে প্রধানমন্ত্রী নিজেই তাদের মোবাইল ফোন নিয়ে সেলফি তুলে দেন। পরে বিদ্যালয়ের স্পোর্টস শিক্ষককে ডেকে শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে খোঁজখবর নেন।

 

শিক্ষার্থীদের খেলাধুলার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দেয়। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ব্যাডমিন্টন, ফুটবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন এবং পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।

এরপর প্রধানমন্ত্রী বাবুগঞ্জের রহমতপুরে গ্রীষ্মকালীন সেনা মহড়া পরিদর্শন করেন। মহড়ায় দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More