সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছে।

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইলময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন বাসচালক আতিকুল ইসলাম (২৫) ও হেলপার মজনু মিয়া (৩০)। নিহত আতিকুল গোপালপুর উপজেলার মনতলা গ্রামে এবং মজনু মিয়া পাকুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর ৬টায় বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও হেলপার নিহত হয়।

ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More