শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাসি মাংস বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাসি মাংস বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটের রামপালে বাসি মাংস বিক্রিসহ নানা অভিযোগে অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,  ৪৩ ও ৪৫ ধারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

 

মামুন আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ