শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বার বার ফসলের সঙ্গে শত্রুতা, অভিযোগ স্থানীয় মেম্বারের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বার বার ফসলের সঙ্গে শত্রুতা, অভিযোগ স্থানীয় মেম্বারের বিরুদ্ধে
ফসল

পূর্বশত্রুতার জেরে পাবনার আটঘরিয়ার চাঁদভায় একাধিকার জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে মসুর ক্ষেত ও মেহগনি গাছ কাটার পর এবার কয়েক বিঘা জমির শিম গাছ কাটার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বার অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন।  বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে আটঘরিয়া উপজেলার চাদভা ইউনিয়নের খামার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, খামার কোদালিয়া গ্রামের রজব আলীর ছেলে আকবর আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল স্থানীয় মেম্বার আমিরুল ইসলামের সঙ্গে। সেই বিরোধের জেরে গত বছর প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর দিয়ে ক্ষেতের মসুরের ফসল নষ্ট এবং মেহেগনি গাছ কেটে নিয়ে যান আমিরুল মেম্বার ও তার লোকজন। এ নিয়ে কোর্টে মামলাও চলছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে আমিরুল ইসলামের বিরুদ্ধে। এবার তার শত্রুতার বলি কয়েক বিঘা জমির শিম গাছ।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ– আমিরুল মেম্বার প্রথমে তাদের প্রতিবেশী দুই যুবককে টাকার বিনিময়ে শিম গাছ কাটার প্রস্তাব করে। তাতে ওই দুই যুবক রাজি না হওয়ায় পাশের মিয়াপাড়া গ্রামের রনি মাহমুদ ভুট্টাসহ বেশ কয়েকজনের সাহায্যে মঙ্গলবার দিবাগত রাতে এই শিম গাছগুলো কাটা হয়। এতে তাদের ৫–৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে, কিন্তু থানায় বার বার অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মেম্বারের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এর আগে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।