শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া বার্তা ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। গ্রেপ্তার অমির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। চট্টগ্রামের পটিয়ার রাজিব দাশের ছেলে অমি দাশ।

সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১২ আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে বন্দর থানার এক কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর পর এই বার্তা দেন তিনি।

সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হলে অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ