বিশ্বকাপ হতাশা ভুলে ক্লাব ফুটবলে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এর মাঝেই পেলেন বড় দুঃসংবাদ। চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা হোর্হে মেসি। তথ্য: গোল ডটকম।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পথে মেসির সবচেয়ে বড় ভরসা ছিলেন হোর্হে মেসি। শৈশবে মেসি গ্রোথ হরমোনের অভাবজনিত রোগে আক্রান্ত হন। সে সময় তারঁ চিকিৎসার সব ব্যবস্থা করেছিলেন হোর্হে।
পরবর্তীতে ইউরোপে ক্যারিয়ার গড়ার জন্য মেসি স্পেনে পাড়ি জমালে বার্সেলোনায় ছেলের সঙ্গে থেকে তার ক্যারিয়ারের কঠিন সময়গুলোতেও পাশে ছিলেন হোর্হে মেসি।

শুধু বাবা হিসেবেই নয়, মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন হোর্হে। চুক্তি, ট্রান্সফারসহ মাঠের বাইরের সব বিষয়ে ছেলের পাশে ছিলেন তিনি। তার পরামর্শ ও সহযোগিতা মেসির পেশাদার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল।
এসএ