শিরোনাম
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাবা হারালেন ক্রিকেটার এবাদত হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবা হারালেন ক্রিকেটার এবাদত হোসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

নিজাম উদ্দিন চৌধুরী‘র বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ছিলেন।

পারিবার সূত্রে জানা যায, এবাদত হোসেনৈ‘ল বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তার চিকিৎসাও চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় তাকে সিলেটে হাসপাতালে নিয়ে রওয়ানা দেন এবাদত হোসেন। কিন্তু পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।