শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধস, বেড়েছে নদীর পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধস, বেড়েছে নদীর পানি

টানা বৃষ্টিতে বান্দরবান–থানচি সড়কের কয়েকটি জায়গায় ধসে পড়েছে ছোট বড় পাহাড়।

সকাল থেকে কয়েক ঘন্টা বন্ধ ছিলো বান্দরবান–থানচির সড়ক যোগাযোগের ব্যবস্থা। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথ উদ্যেগে যান চলাচল স্বাভাবিক হয়।

পাহাড় ধ্বসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে বিভিন্ন এলাকায় মাইকিং ।

অন্যদিকে, বান্দরবানে টানা বৃষ্টিতে উজান থেকে পানি নেমে আসায় বেড়েছে সাঙ্গু নদীর পানি। ফলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, ওয়াপদা ব্রিজ সংলগ্ন এলাকা ও ইসলামপুরসহ নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর জানান, বন্যা পরিস্থিতি অবনতি হলে ব্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ আগস্ট) থেকে টানা হালকা ও ভারী বর্ষণ হচ্ছে বান্দরবানে।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।