শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাড়ি ফেরার পথে দাগনভূঞার বাসে হামলা, আহত ১০

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাড়ি ফেরার পথে দাগনভূঞার বাসে হামলা, আহত ১০

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সি বাজারে বাসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) রাত ৯টায় দিকে কোরাইশমুন্সি মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

অতর্কিত হামলায় বিএনপিও অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন ভূঞা।

দিদার হোসেন ভূঞা জানান, নোয়াখালী বিএনপির পদযাত্রা শেষে বাড়িতে ফেরার পথে দাগনভূঞার কোরাইশমুন্সি বাজারের মাদ্রাসার সম্মুখে পৌঁছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা সরকার দলীয় দুর্বৃত্তরা অতর্কিতভাবে বাস ভাঙচুর করে নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এসময় দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনছুর আহমেদ, যুবদল কর্মী মো. সফিক, মো. মহি উদ্দিন, মো. নাছির, মো. এমাম, মো. মনির, ছাত্রনেতা জাকির, জাবেদ, ইমরান আহত হয়েছেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন ভূঞা এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাসে ভাঙচুরের কথা শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেইনি।

 

আবদুল্লাহ আল–মামুন/ শায়লা/ দীপ্ত নিউজ