শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড়ছে শিক্ষা উপকরণের দাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ছে শিক্ষা উপকরণের দাম
শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি

সন্তানের শিক্ষা খরচ চালাতে হিমশিম খাচ্ছে পটুয়াখালীর দরিদ্র পরিবারগুলো। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা উপকরণের দাম। এর মাঝেই স্কুলে আসা বন্ধ করেছে অনেকে।

গত বছর ১ দিস্তা কাগজের দাম ছিল ২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ১২৪ পৃষ্ঠার খাতার ৫০ টাকা। খাতার সাথে বেড়েছে গাইড বই, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্সসহ সবধরনের শিক্ষা উপকরনের দাম।

এক বিক্রেতা বলেন, বেচাকেনা এখন অনেক কমে গেছে। যেই খাতা আগে বিক্রি হতো ৩৫টাকা সেটা এখন ৫০ টাকায় বিক্রি করতে হয়।

শিক্ষা উপকরনের দাম বাড়ায় সন্তানের লেখাপড়া চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে দরিদ্র পরিবারগুলো।

এক অভিভাবক জানায়, ‘আমি রিকশা চালক, অনেক কষ্ট হয়ে যাইতাছে আমাদের ছেলেমেয়ের লেখাপড়া করাইতে।’

পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান জানান, বর্তমানে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী মাসে ১৫০ টাকা শিক্ষা উপবৃত্তি পায়।

শিক্ষা উপকরনের দাম বাড়ার প্রভাব পড়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারগরি শিক্ষায়। এ অবস্থায় শিক্ষা উপবৃত্তির টাকা বাড়ানোর আবেদন করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।