শনিবার, জুন ৬, ২০২৬
শনিবার, জুন ৬, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রবিবার (৭ জুন)।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রবিবার (৭ জুন)। বিকাল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম বাজেট অধিবেশন।

এর আগে, গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয় সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের () দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রাজধানী শেরেবাংলা নগর অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। মূলত এই অধিবেশনেই ২০২৬২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত।

আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। যা শেষ হয় গত ৩০ এপ্রিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More